EN ☀️
×

Follow Us

বিনোদন

কাবিশ-আসিম আজহারসহ ঢাকায় ৩ কনসার্ট

কাবিশ, আসিম আজহারের পাশাপাশি গাইবে ওয়ারফেজ, শিরোনামহীন ও মেঘদল—১৫ দিনে ঢাকায় হচ্ছে ৩টি কনসার্ট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

কাবিশ-আসিম আজহারসহ ঢাকায় ৩ কনসার্ট
অ অ

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনের মধ্যে ঢাকায় বসছে তিনটি কনসার্ট। পাকিস্তানের ব্যান্ড কাবিশ ও সংগীতশিল্পী আসিম আজহারের সঙ্গে গাইবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, শিরোনামহীন ও মেঘদল।

আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে হবে ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ কনসার্ট। এতে গাইবে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংসহ মোট ১০টি ব্যান্ড।

কনসার্টের আয়োজক ঢাকা ব্রডকাস্ট জানিয়েছে, বেলা আড়াইটায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। সেটসেটরক ডটকমে টিকিট পাওয়া যাচ্ছে।

স্থগিত হয়ে যাওয়া পাকিস্তানি ব্যান্ড কাবিশের কনসার্টটি অবশেষে হতে যাচ্ছে। আয়োজক প্রাইম ওয়েভ কমিউনিকেশন জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শীর্ষক এই কনসার্ট হবে। তবে ভেন্যুর নাম এখনো ঘোষণা করা হয়নি। কাবিশের সঙ্গে গাইবে শিরোনামহীন ও মেঘদল।

গত ৫ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা ছিল, কিন্তু অনুমতি না পাওয়ায় সেটি স্থগিত হয়ে যায়। আগেই যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁদের নতুন করে টিকিট কিনতে হবে না। টিকিফাইয়ে পাওয়া যাবে নতুন টিকিট।

অক্টোবরে ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার। ‘দ্য আসিম আলী ট্যুর’-এর অংশ হিসেবে ২ অক্টোবর স্বদেশ অ্যারেনায় গান করবেন তিনি। আসিম আজহারের সঙ্গে মঞ্চে থাকবে ওয়ারফেজ, পারফর্ম করবে মডার্নোটাকুও। টিকিফাইয়ে টিকিট পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন