EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

রেডমি ১৭ ফাইভজি ফোন বাজারে, দাম ৩১,৯৯৯

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

রেডমি ১৭ ফাইভজি ফোন বাজারে, দাম ৩১,৯৯৯

বাংলাদেশের বাজারে এল শাওমির নতুন রেডমি ১৭ ফাইভজি।

অ অ

দেশের বাজারে নতুন ফাইভজি স্মার্টফোন ‘রেডমি ১৭ ফাইভজি’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। দ্রুতগতির ইন্টারনেট সংযোগ, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করার লক্ষ্যে ফোনটি আনা হয়েছে। দেশজুড়ে শাওমির সব অনুমোদিত স্টোর ও রিটেইল পার্টনারের কাছে হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে।

শাওমি বাংলাদেশ জানায়, ফোনটিতে আছে সাড়ে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টার ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ধরে রাখবে। দ্রুত চার্জের জন্য রয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা। প্রিমিয়াম লুক দিতে ফোনের ব্যাক প্যানেলে যোগ করা হয়েছে ডায়নামিক আরজিবি লাইট।

ফোনটিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লে। স্থায়িত্ব বাড়াতে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। ধুলা ও পানির ঝাপটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে শাওমি হাইপারওএস ৩। ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘রেডমি ১৭ ফাইভজি নিয়ে আসার মাধ্যমে আমাদের ফাইভজি পোর্টফোলিও আরও শক্তিশালী হলো। আমরা বিশ্বাস করি, ফাইভজি প্রযুক্তি কেবল প্রিমিয়াম স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটা সবার নাগালে পৌঁছানো প্রয়োজন।’

ফোনটি ‘ব্ল্যাক’ ও ‘ভিভিড অরেঞ্জ’ রঙে পাওয়া যাচ্ছে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন