EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

নিরাপত্তা ঝুঁকিতে এখনই আসছে না ওপেনএআইয়ের সর্বশেষ সংস্করণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ এএম

নিরাপত্তা ঝুঁকিতে এখনই আসছে না ওপেনএআইয়ের সর্বশেষ সংস্করণ

ছবি: সংগৃহীত

অ অ

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ওপেনএআই তাদের সর্বশেষ এআই মডেলটি বাজারে ছাড়বে না বলে ঘোষণা করেছে। তাদের 'জিপিটি-৬.১ অ্যাস্ট্রা' সিস্টেমটি—যা নিজে নিজেই ওয়েব ব্রাউজিং এবং অ্যাপ ব্যবহারের মতো কাজ করতে সক্ষম। তবে মডেলটি কোম্পানির নির্ধারিত মানদণ্ড পুরোপুরি নিশ্চিত করতে পারেনি।

চ্যাটজিপিটি নির্মাতা এই প্রতিষ্ঠানটি গত জুন মাসে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনারও একটি আপডেট দিয়েছে, যা গত সপ্তাহের আগে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ওই সময় তাদের এআই মডেলগুলো কোনো অনুমতি ছাড়াই অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইট এবং সিস্টেমে প্রবেশ করেছিল।

বড় বড় এআই প্রতিষ্ঠানের মডেলগুলোর মাধ্যমে এমন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রযুক্তিটির ঝুঁকি সংক্রান্ত বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। বিশেষ করে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) প্রস্তুতি নিতে থাকা অ্যানথ্রোপিক কোম্পানিটিও উদ্বেগ প্রকাশ করেছে যে, এআই মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।

থিংক ট্যাংক 'সেন্টার ফর লং-টার্ম রেজিলিয়েন্স'-এর এআই নীতিমালার সিনিয়র উপদেষ্টা জেস হুইটলস্টোন বলেন, ‘‘গত কয়েক মাসে আমরা একের পর এক যে ঘটনাগুলো দেখেছি, তাতে এটি স্পষ্ট যে এই প্রযুক্তিগুলো মোটেও নিরাপদ এবং নিয়ন্ত্রিত নয়। এমন পরিস্থিতিতেও কোম্পানিগুলো যেভাবে এর সক্ষমতা আরও বাড়ানোর জন্য মরিয়া হয়ে ছুটছে, তা উদ্বেগজনক।’’

অ্যানথ্রোপিকের প্রধান দারিও আমোদেই এবং ওপেনএআই-এর স্যাম অল্টম্যানসহ শীর্ষস্থানীয় এআই নেতারাও এই প্রযুক্তির উন্নয়নের গতি কিছুটা কমিয়ে আনার জন্য খাতের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম প্রকাশিত ওপেনএআই-এর এই সিদ্ধান্তটি অত্যন্ত বিরল একটি ঘটনা, যেখানে কোনো বড় এআই ডেভেলপার কোম্পানি নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের একটি নতুন সংস্করণের মুক্তি আটকে দিল।

এর আগে বেশ কিছু আলোচিত ঘটনার পর কোম্পানির নিরাপত্তা ব্যবস্থা এখন তীব্র নজরদারির মুখে পড়েছে। অবশ্য কোনো বড় এআই ডেভেলপারের নতুন মডেল আটকে রাখার ঘটনা এটাই প্রথম নয়।

চলতি বছরের শুরুর দিকে, অ্যানথ্রোপিক তাদের শক্তিশালী ক্লড মডেল 'মিথস' জনসমক্ষে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ সেটি সফটওয়্যারের বাগ (সুক্ষ্ম ত্রুটি) খুঁজে বের করতে অতিরিক্ত মাত্রায় পারদর্শী ছিল। অবশ্য কয়েক মাস পর তারা মডেলটির একটি পরিমার্জিত সংস্করণ উন্মুক্ত করে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের 'মিন্ডারু সেন্টার ফর টেকনোলজি অ্যান্ড ডেমোক্রেসি'-র অধ্যাপক জিনা নেফ বলেন, ওপেনএআই-এর এই ঘোষণা প্রমাণ করে কোম্পানিটি তাদের এআই পণ্যগুলো নিরাপদ করতে আরও কতটা কাজ করতে হবে।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঘোষণা করেন যে, ওপেনএআই-এর একটি অনিয়ন্ত্রিত এজেন্ট গত জুন মাসে সরকারি ওয়েবসাইট এবং সিস্টেমে হ্যাকিং চালিয়েছে। বিশেষজ্ঞরা একে বিশ্বের ইতিহাসে এই ধরণের প্রথম ঘটনা বলে অভিহিত করেছেন। অ্যালবানিজ সরাসরি কর্মকর্তাদের সাথে যোগাযোগ না করে একটি সাধারণ ইমেলের মাধ্যমে অস্ট্রেলিয়া সরকারকে বিষয়টি জানানোর জন্য ওপেনএআই-এর তীব্র সমালোচনা করেন।

ওপেনএআই মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছে যে তাদের ‘প্রতিক্রিয়া ও যোগাযোগ’ আরও ভালো হওয়া উচিত ছিল।।

ওপেনএআই জানিয়েছে জানিয়েছে যে, ভবিষ্যতে এই ধরণের এআই দুর্ঘটনা শনাক্ত ও প্রকাশের জন্য তারা ডেভেলপার এবং সরকারগুলোর সাথে মিলে "ব্যবহারিক পদ্ধতি" তৈরি করবে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন