EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

দেশের বাজারে এ কী ফোন আনলো হেলিও?

এতে রয়েছে ৬ হাজার এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

দেশের বাজারে এ কী ফোন আনলো হেলিও?

হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০। ছবি: সংগৃহীত

অ অ

দেশের বাজারে এসেছে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি ডুয়াল কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে আছে মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট ও ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ফোনের ডিসপ্লের রেজুলিউশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল। রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিট। এতে রয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ডিমিং ও আই কেয়ার ফিচার। ফোনের পেছনের ডিসপ্লেতে সময়-তারিখ, নোটিফিকেশন, লেখা ও ইমোজি দেখা যাবে।

হেলিও ১১০-এ রয়েছে ৮ জিবি র‍্যাম। এক্সটেন্ডেড র‍্যাম ব্যবহার করে তা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। স্টোরেজ রয়েছে ১২৮ জিবি। পারফরম্যান্সের জন্য কাজ করবে ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট।

ফোনটিতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে আছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। বক্সের সঙ্গেই থাকবে ৪৫ ওয়াটের চার্জার। নির্মাতার দাবি অনুযায়ী, মাত্র ৩৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

ছবি ও ভিডিও ধারণের জন্য ফোনের পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের আইএমএক্স ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রধান ক্যামেরায় আছে ইআইএস সুবিধা। সামনে সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের। এতে ডুয়াল ভিউ ভিডিও, লাইভ ফটো, স্পোর্টস মোড ও ডকুমেন্ট কারেকশনের মতো ফিচারও রয়েছে।

ফোনে রয়েছে এনএফসি ও ইনফ্রারেড রিমোট সুবিধা। সঙ্গে আছে ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন ও ডুয়াল স্পিকার। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য এতে রয়েছে আইপি৬৪ রেটিং। নিরাপত্তার জন্য আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। এ ছাড়া জাইরোস্কোপ ও কম্পাসও থাকছে ফোনটিতে।

হেলিও ১১০ চলবে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে। হেলিও মোবাইল জানিয়েছে, ভবিষ্যতে ফোনটি অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে আপডেট করা যাবে। ফোনটি পাওয়া যাবে ফ্লেম অরেঞ্জ ও নেভি ব্লু—এই দুই রঙে। এর সঙ্গে থাকছে গ্রামীণফোনের বান্ডেল অফার এবং ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি।

আরও পড়ুন