EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

৪২ হাজার মার্কিন ডলার উপবৃত্তিতে গবেষণার সুযোগ দিচ্ছে ‘মেটা’

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

৪২ হাজার মার্কিন ডলার উপবৃত্তিতে গবেষণার সুযোগ দিচ্ছে ‘মেটা’

ছবি: সংগৃহীত

অ অ

দুই বছরের পূর্ণ টিউশন ফি, বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ডসহ গবেষণা ও নানা সুবিধা দিয়ে গবেষণার বড় সুযোগ নিয়ে এসেছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেটা’। 

‘মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এসব সুবিধা পাবেন। ফেলোশিপে আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর (রবিবার)।

স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ফেলোশিপটি পিএইচডি অধ্যয়নরত যেকোনো বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদন মূল্যায়নের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবের মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং সুপারিশপত্র বিবেচনা করা হবে।

মেটার ফেলোশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না হলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না।

আবেদন করতে আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ গবেষণা ক্ষেত্র নির্বাচন করতে হবে। আবেদনকারীদের দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি অবশ্যই গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নির্বাচিত ফেলোরা পাবেন - দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ফি, বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড, জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ব্যয়, মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ, মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ।

আবেদনকারীকে অবশ্যই পূর্ণাঙ্গকালীন পিএইচডি শিক্ষার্থী হতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে। আবেদনকারী যেকোনো জাতীয়তার হতে পারবে। তাকে অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে জড়িত থাকতে হবে। যদি ইতিমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই ফেলোশিপের জন্য আবেদনকারী অযোগ্য বলে বিবেচিত হবে।

ফেলোশিপের আবেদন শুরু হয়েছিল গত ৩ আগস্ট। যা শেষ হচ্ছে ২০ সেপ্টেম্বর। সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর। আবেদনপত্রের মূল্যায়ন শুরু হবে চলতি বছরের ১১ অক্টোবর। যার ফলাফল প্রকাশ হবে ২০২৭ সালের ১৮ জানুয়ারি। বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ৩১ জানুয়ারি ২০২৭ এর মধ্যে।

আরও পড়ুন