EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ইনস্টাগ্রামের নতুন ফিচারে পাচ্ছেন যেসব সুবিধা

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

ইনস্টাগ্রামের নতুন ফিচারে পাচ্ছেন যেসব সুবিধা

ছবি: সংগৃহীত

অ অ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এক নতুন আপডেট। এখন থেকে বন্ধুদের ট্যাগ করা পোস্ট পুনরায় পাবলিশ না করেই সরাসরি নিজের প্রোফাইলের মূল গ্রিডে দেখানোর সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

ব্যবহারকারীদের প্রোফাইল সাজানোর প্রক্রিয়া আরও সহজ করতে নতুন এ ফিচার চালু করেছে মেটার মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রামের অফিসিয়াল তথ্য জানাচ্ছে, সরাসরি মেসেজের নোটিফিকেশন কিংবা সরাসরি প্রোফাইলের ‘ট্যাগড’ ট্যাব থেকে যেকোনো ট্যাগ করা ছবি বা ভিডিও নিজের মেইন গ্রিডে যুক্ত করা যাবে।

জেনে নিন কীভাবে কাজ করবে নতুন এই ফিচার-

পুনরায় পোস্ট করা লাগছে না

আগে বন্ধুদের সাথে তোলা কোনো ছবি নিজের প্রোফাইলে দেখাতে হলে নতুন করে আপলোড বা রি-পোস্ট করতে হতো। এখন থেকে ট্যাগ করা পোস্ট এক ক্লিকেই মেইন গ্রিডে ফিচার করা যাবে।

মূল পোস্টের নিরাপত্তা

কোনো পোস্ট প্রোফাইল গ্রিড থেকে সরিয়ে নিলেও মূল ব্যবহারকারীর অ্যাকাউন্টের আসল পোস্টটি মুছে যাবে না। এতে কোনো পুুনরায় বা ডুপ্লিকেট কনটেন্ট তৈরি হবে না।

নিয়ন্ত্রণে সহজ

ব্যবহারকারী চাইলে যেকোনো সময় ট্যাগ করা পোস্টটি নিজ গ্রিড থেকে হাইড বা রিমুভ করে নিতে পারবেন।

ব্র্যান্ড কোলাবরেশন সহজীকরণ

ব্র্যান্ড বা অন্য কোনো ক্রিয়েটর আপনাকে ট্যাগ করে পোস্ট করলে সেটি সহজেই আপনার মূল প্রোফাইলে শো করা যাবে।

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে এ নতুন ফিচার। মাল্টি ক্রিয়েটর ক্যাম্পেইনের আওতায় একটি পোস্টে একাধিক ক্রিয়েটর ট্যাগ থাকলে প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রোফাইল গ্রিডে ওই পোস্ট প্রদর্শন করে যেকোনো ক্যাম্পেইন বা প্রোমোশন একযোগে ছড়িয়ে দিতে পারবেন।

‘রি অর্ডার ইওর গ্রিড’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল গ্রিডে থাকা যেকোনো পুরোনো পোস্টের অবস্থান ইচ্ছামতো টেনে সাজিয়ে নিতে পারবেন। এছাড়া ক্রিয়েটরদের দ্রুত নতুন আইডিয়া ও রিলস ড্রাফট করার সুবিধা দিতে যুক্ত হয়েছে ফার্স্ট ড্রাফট টুলটি।

আরও পড়ুন