EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

বসুন্ধরা সিটিতে হুয়াওয়ের প্রথম ‘ডিসপ্লে জোন’ উদ্বোধন, থাকছে বিশেষ অফার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

বসুন্ধরা সিটিতে হুয়াওয়ের প্রথম ‘ডিসপ্লে জোন’ উদ্বোধন, থাকছে বিশেষ অফার
অ অ

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম ‘ডিসপ্লে জোন’ চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। বুধবার (১৭ জুন) বিকেলে শপিং মলটির বেজমেন্ট-১ এ আনুষ্ঠানিকভাবে এই নতুন জোনের উদ্বোধন করা হয়।

বসুন্ধরা সিটি ও ডিএক্স গ্রুপের যৌথ সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে।

হুয়াওয়ে বাংলাদেশ জানিয়েছে, দেশের ভোক্তাদের আরও কাছাকাছি পৌঁছানো এবং আধুনিক প্রযুক্তিপণ্যের ব্যবহারিক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির “নাউ ইজ ইউর স্পার্ক” ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশে নতুন প্রজন্মের বিভিন্ন ডিভাইস উন্মোচনের ধারাবাহিকতায় ডিসপ্লে জোনটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.), হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং এবং ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন।

এ সময় শেখ এহসান রেজা বলেন, ‘হুয়াওয়ে বিশ্বব্যাপী প্রযুক্তি উদ্ভাবনের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আস্থা অর্জন করেছে। আমাদের দেশের অন্যতম প্রিমিয়াম শপিং ও লাইফস্টাইল গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মলে হুয়াওয়ের এই নতুন ডিসপ্লে জোন চালু হওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।’

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, হুয়াওয়ের এই উপস্থিতি বসুন্ধরা সিটি শপিং মলের প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক রিটেইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

হুয়াওয়ে কান্ট্রি হেড এরিক পাং বলেন, ‘হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন আমাদের বাংলাদেশের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা আনন্দিত যে আমাদের সর্বশেষ উদ্ভাবন ও ইকোসিস্টেম অভিজ্ঞতা ভোক্তাদের আরও কাছে নিয়ে আসতে পেরেছি।’

ডিএক্স গ্রুপের সিইও দেওয়ান কানন বলেন, ‘হুয়াওয়ের সঙ্গে এই রিটেইল উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। নতুন ডিসপ্লে জোনটি ভোক্তাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তি সরাসরি অভিজ্ঞতা করার একটি নতুন সুযোগ তৈরি করবে।’

নতুন এই ডিসপ্লে জোনে গ্রাহকরা হুয়াওয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, স্মার্ট ওয়্যারেবল এবং অডিও পণ্য সরাসরি ব্যবহার ও অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন। 

এদিকে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষ্যে আজ (১৭ জুন) থেকে আগামী ২০ জুন পর্যন্ত বিশেষ অফারের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। এর মধ্যে HUAWEI Mate X7 (16GB+512GB) ক্রেতারা পাবেন ১৪ হাজার ৯৯৯ টাকা মূল্যছাড় অথবা বিনামূল্যে HUAWEI Band 11 Pro ও HUAWEI FreeBuds SE 4 ANC। HUAWEI Mate 80 Pro (16GB+512GB) ক্রেতারা পাবেন ৯ হাজার ৯৯৯ টাকা মূল্যছাড় অথবা বিনামূল্যে HUAWEI Band 11 Pro। এছাড়া HUAWEI MatePad 11.5 (8GB+128GB) কিনলে বিনামূল্যে HUAWEI M-Pencil এবং HUAWEI nova 15 Max (8GB+256GB) প্রি-বুক করলে HUAWEI FreeBuds SE 2 পাওয়া যাবে।

নির্বাচিত AIoT পণ্যও বিশেষ মূল্যে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে HUAWEI Band 11 (Durable Polymer) পাওয়া যাবে ৪ হাজার ৪৯৯ টাকায়, HUAWEI Band 11 (Aluminum Alloy) ৫ হাজার ৮৪৯ টাকায়, HUAWEI FreeBuds SE 4 ANC ৪ হাজার ৪৯৯ টাকায় এবং HUAWEI FreeClip 2 পাওয়া যাবে ২১ হাজার ১৪৯ টাকায়।

আরও পড়ুন