EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’, পুরুষ ব্যবহারকারীদের কটাক্ষ করলেন মাস্ক

লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে সমালোচনার মুখে এক্সের মালিক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৪:২০ পিএম

‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’, পুরুষ ব্যবহারকারীদের কটাক্ষ করলেন মাস্ক

ছবি: সংগৃহীত

অ অ

ইনস্টাগ্রামকে ‘মেয়েদের জন্য’ বলে মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমের অভ্যাস ও অনলাইন ট্রেন্ড নিয়ে একটি ভাইরাল থ্রেডের জবাবে এক্সে তিনি লেখেন, ‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য।’

এখানেই থামেননি মাস্ক। এরপর আরেকটি মন্তব্যে তিনি বলেন, প্রাপ্তবয়স্ক পুরুষেরা যখন তাঁকে তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠান, তখন তাঁর মনে প্রশ্ন জাগে— তাঁরা ‘লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন কি না।’

পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং অনেক ব্যবহারকারী মন্তব্যটিকে লিঙ্গবৈষম্যমূলক ও আপত্তিকর বলে অভিহিত করেন। এক নেটিজেন লিখেছেন, ‘৫৪ বছর বয়সী একজন পুরুষের এলএমএও বলাটা যে-কোনো মেয়ের চেয়েও বেশি ইনস্টাগ্রাম সুলভ।’ আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ‘আপনি যদি ইনস্টাগ্রামের মালিক হতেন, তাহলে নিশ্চয়ই এটি হতো ‘সুপার ডুপার আলফা পুরুষালি পুরুষদের’ জন্য— তাই না ইলন?’

উল্লেখ্য, মাস্ক প্রায়ই মেটার অ্যাপগুলোর সমালোচনা করে এক্সকে বিকল্প হিসেবে তুলে ধরেন। এদিকে, মাস্কের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা তাঁর সন্তান ভিভিয়ান জেনা উইলসন ২০২২ সালে আইনগতভাবে নিজের নাম ও লিঙ্গ পরিবর্তন করেন এবং মাস্কের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দেন। এই প্রেক্ষাপটে মাস্কের সাম্প্রতিক মন্তব্য আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন