EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে
অ অ

মেটা কর্তৃপক্ষ পুরনো অপারেটিং সিস্টেম চালিত ফোন ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে। যেখানে বলা হয়েছে,যদি কেউ  ১০ বা ১২ বছরের পুরনো কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন, তবে সাবধান! চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে অনেক পুরনো মডেলে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হবে না। মেটা কর্তৃপক্ষ পুরনো অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোর জন্য তাদের সাপোর্ট বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

কোন ফোনগুলো ঝুঁকিতে আছে?

সূত্র অনুযায়ী, বিশেষ করে যে স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড ৫ বা ৫.১ ভার্সনে চলছে, সেগুলোতে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না।

এক প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৬-এর আগের অপারেটিং সিস্টেম চালিত সব ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এর ফলে বিশ্বজুড়ে লাখ লাখ পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপটি অকেজো হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

কেন এই সিদ্ধান্ত?

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানায়, অ্যাপটির ইউজার ইন্টারফেস, নিরাপত্তা ব্যবস্থা এবং নতুন ফিচার নিয়মিত আপডেট করা হচ্ছে। বর্তমানে Meta Platforms কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–নির্ভর আধুনিক ফিচার যুক্ত করছে, যা চালাতে উন্নত হার্ডওয়্যার প্রয়োজন। তাই ব্যবহারকারীদের নিরাপত্তা ও পারফরম্যান্স নিশ্চিত করতে পুরনো সিস্টেমের সাপোর্ট বন্ধ করা হচ্ছে।

ব্যবহারকারীদের করণীয়

বিশেষজ্ঞরা বলছেন, যারা এখনো পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করছেন, তাদের দ্রুত নতুন ডিভাইসে আপগ্রেড করা উচিত। পাশাপাশি ৮ সেপ্টেম্বরের আগেই গুরুত্বপূর্ণ চ্যাট, ছবি ও অন্যান্য ডেটা ব্যাকআপ নিয়ে নতুন ডিভাইসে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের পর পুরনো ডিভাইসে থাকা সব চ্যাট হিস্ট্রি ও মিডিয়া ফাইল হারিয়ে যেতে পারে। এরপর থেকে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ৬ বা তার পরবর্তী ভার্সনগুলোতেই ব্যবহার করা যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরও পড়ুন