EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপগুলো ফোনে ইনস্টল করার সাথে সাথেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পেয়ে যায়।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পিএম

ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ

ছবি: সংগৃহীত

অ অ

স্মার্টফোনে নিত্যনতুন অ্যাপ ইনস্টল করার ঝোঁক অনেকেরই থাকে। গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে লাখ লাখ অ্যাপের ভিড় থাকলেও সব অ্যাপ কিন্তু নিরাপদ নয়।

সম্প্রতি গবেষকরা এমন ২০টিরও বেশি অ্যাপের সন্ধান পেয়েছেন, যেগুলো জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটের নাম ও আইকন নকল করে ব্যবহারকারীদের ফোনে গোপন নজরদারি চালাচ্ছে এবং আর্থিক তথ্য হাতিয়ে নিচ্ছে।

ডিজিটাল লেনদেন সহজ করতে আমরা যেসব ওয়ালেট ব্যবহার করি, হুবহু সেই নাম ও লোগো ব্যবহার করে এই প্রতারক অ্যাপগুলো তৈরি করা হয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতিমধ্যে ২০টির বেশি ক্ষতিকর অ্যাপের খোঁজ মিলেছে এবং এই তালিকা আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে ৯টি অ্যাপ সরাসরি ডিজিটাল ওয়ালেট সংক্রান্ত।

ঝুঁকিপূর্ণ ৯টি অ্যাপ

১. প্যানকেক সোয়্যাপ (PancakeSwap)

২. সুয়েত ওয়ালেট (Sweat Wallet)

৩. হাইপারলিকুইড (Hyperliquid)

৪. রেইডিয়াম (Raydium)

৫. বুলএক্স ক্রিপ্টো (BullX Crypto)

৬. ওপেনওসিয়ান এক্সচেঞ্জ (OpenOcean Exchange)

৭. মিটিওরা এক্সচেঞ্জ (Meteora Exchange)

৮. সুশিসোয়্যাপ (SushiSwap)

৯. হার্ভেস্ট ফিনান্স ব্লগ (Harvest Finance Blog)

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপগুলো ফোনে ইনস্টল করার সাথে সাথেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পেয়ে যায়। এতে একদিকে যেমন আপনার গোপনীয়তা নষ্ট হচ্ছে, অন্যদিকে ডিজিটাল ওয়ালেটে থাকা অর্থ চুরির বড় ঝুঁকি তৈরি হচ্ছে। যেহেতু এগুলো অননুমোদিত বা নকল অ্যাপ, তাই একবার টাকা খোয়া গেলে তা ফেরত পাওয়ার কোনো আইনি সুযোগ নেই।

ব্যবহারকারীদের জন্য সতর্কতা

কোনো অ্যাপ ইনস্টল করার আগে সেটির ডেভেলপার কে এবং রিভিউ কেমন- তা ভালো করে দেখে নিন। মনে রাখবেন, অফিসিয়াল স্টোরে থাকলেই অ্যাপটি শতভাগ নিরাপদ হবে এমন গ্যারান্টি নেই। তাই চোখ-কান খোলা রাখা জরুরি।

আপনার ফোনে যদি উপরের তালিকার কোনো অ্যাপ থেকে থাকে, তবে বড় কোনো বিপদ ঘটার আগেই সেগুলো দ্রুত আনইনস্টল বা ডিলিট করে দিন।

গবেষকরা বর্তমানে আরও অনেক অ্যাপ খতিয়ে দেখছেন। সাইবার নিরাপত্তা বজায় রাখতে অপরিচিত বা অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি দেওয়ার ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন