EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে

এখন আর বাড়তি কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপের ভেতরেই তৈরি করা যাচ্ছে পছন্দমতো কাস্টম স্টিকার ও স্টিকার প্যাক।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পিএম

হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

অ অ

অনলাইন যোগাযোগে এখন শব্দের চেয়ে ইমোজি বা স্টিকারের ব্যবহার বেশি জনপ্রিয়। মনের ভাব দ্রুত ও কার্যকরভাবে প্রকাশ করতে স্টিকার এখন অন্যতম প্রধান মাধ্যম।

ব্যবহারকারীদের এই চাহিদার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে দুর্দান্ত এক ফিচার। এখন আর বাড়তি কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপের ভেতরেই তৈরি করা যাচ্ছে পছন্দমতো কাস্টম স্টিকার ও স্টিকার প্যাক। অ্যান্ড্রয়েড ও আইওএস- উভয় সংস্করণেই এই সুবিধা পাওয়া যাচ্ছে।

আপনার ফোনের গ্যালারিতে থাকা যেকোনো ছবিকে এখন সহজেই স্টিকার বানিয়ে ফেলা সম্ভব। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন-

ধাপ ১: হোয়াটসঅ্যাপের যেকোনো চ্যাটবক্স খুলে স্টিকার আইকনে ট্যাপ করুন।

ধাপ ২: সেখানে থাকা ‘ক্রিয়েট’ বা পেনসিল আইকনে ক্লিক করে গ্যালারি থেকে পছন্দের ছবি বেছে নিন। আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলেও কাজ শুরু করতে পারেন।

ধাপ ৩: ছবি নির্বাচনের পর প্রিভিউ স্ক্রিনে এডিট করার অপশন আসবে। সেখানে আপনি স্টিকারে ইমোজি যোগ করা, টেক্সট লেখা কিংবা পেনসিল টুল দিয়ে ছবি আঁকতে পারবেন।

ধাপ ৪: এডিট শেষ হলে ‘সেন্ড’ আইকনে ট্যাপ করলেই স্টিকারটি চ্যাটে চলে যাবে এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে।

অনেকেই অনেক স্টিকার তৈরি করার পর প্রয়োজনে সেগুলো খুঁজে পান না। এই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে ‘স্টিকার প্যাক’ তৈরির সুবিধাও রয়েছে।

প্যাক তৈরি করতে প্রথমে স্টিকার বিভাগ থেকে এক বা একাধিক স্টিকার নির্বাচন করুন। এরপর স্টিকারটি চেপে ধরলে ‘অ্যাড টু স্টিকার প্যাক’ অপশন আসবে। সেখান থেকে ‘নিউ স্টিকার প্যাক’ নির্বাচন করে নিজের পছন্দমতো নাম দিয়ে সেভ করলেই তৈরি হয়ে যাবে আপনার নিজস্ব স্টিকার লাইব্রেরি।

ব্যক্তিগত মুহূর্ত কিংবা মজার কোনো অভিব্যক্তিকে স্টিকার হিসেবে সংরক্ষণ করার এই সহজ পদ্ধতি হোয়াটসঅ্যাপ ব্যবহারকে আরও প্রাণবন্ত ও ব্যক্তিগত করে তুলবে।

আরও পড়ুন