EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

আপনার ওয়াইফাই কি স্লো? জেনে নিন গতি বাড়ানোর উপায়

ওয়াইফাইয়ের গতি নির্ভর করে রাউটারটি কোথায় রাখা হয়েছে তার ওপর।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

আপনার ওয়াইফাই কি স্লো? জেনে নিন গতি বাড়ানোর উপায়

ছবি: সংগৃহীত

অ অ

বর্তমান সময়ে ইন্টারনেটের ধীরগতি মানেই বিরক্তি। বিশেষ করে বাসা বা অফিসে ওয়াইফাই ব্যবহার করার সময় সিগন্যাল দুর্বল হয়ে যাওয়া বা হঠাৎ স্পিড কমে যাওয়ার সমস্যায় পড়েন অনেকেই। তবে কিছু ছোট পরিবর্তন আপনার ওয়াইফাইয়ের গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। 

ওয়াইফাইয়ের গতি নির্ভর করে রাউটারটি কোথায় রাখা হয়েছে তার ওপর। রাউটার সবসময় ঘরের মাঝখানে এবং কিছুটা উঁচুতে রাখার চেষ্টা করুন। দেয়াল, আলমারি বা ইলেকট্রনিক যন্ত্রপাতি সিগন্যালে বাধা দেয়। তাই রাউটারটি খোলা জায়গায় রাখুন।

আধুনিক রাউটারগুলোতে ‘ডুয়াল ব্যান্ড’ সুবিধা থাকে। আপনার রাউটারে যদি দুটি অপশন থাকে, তবে কাছের দূরত্বে ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করুন। এতে ইন্টারনেটের গতি অনেক বেশি পাওয়া যায়। আর যদি রাউটার থেকে দূরে থাকেন, তবে ২.৪ গিগাহার্টজ ব্যবহার করা ভালো।

একই ওয়াইফাইয়ে অনেকগুলো ফোন, ল্যাপটপ বা স্মার্ট টিভি যুক্ত থাকলে ব্যান্ডউইথ ভাগ হয়ে যায়। ফলে গতি কমে যায়। যে-সব ডিভাইস বর্তমানে ব্যবহার করছেন না, সেগুলোর ওয়াইফাই বন্ধ করে দিন। বিশেষ করে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড বা আপডেট চলতে থাকলে স্পিড কমে যেতে পারে।

দীর্ঘদিন একটানা রাউটার চললে মাঝেমধ্যে কারিগরি ত্রুটি দেখা দেয়। সপ্তাহে অন্তত একবার রাউটারটি বন্ধ করে আবার চালু করুন। একে ‘পাওয়ার সাইক্লিং’ বলা হয়, যা রাউটারের ক্যাশ মেমোরি পরিষ্কার করে গতি বাড়াতে সাহায্য করে।

পুরানো সফটওয়্যারের কারণেও ওয়াইফাই স্লো হতে পারে। রাউটারের সেটিংসে গিয়ে ‘ফার্মওয়্যার আপডেট’ চেক করুন। এছাড়া প্রতিবেশী কেউ আপনার অজান্তে ওয়াইফাই ব্যবহার করছে কি না তা নিশ্চিত করতে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন।

যদি আপনার বাসা অনেক বড় হয় এবং নির্দিষ্ট কিছু রুমে সিগন্যাল না পৌঁছায়, তবে ‘ওয়াইফাই এক্সটেন্ডার’ বা ‘মেশ ওয়াইফাই’ সিস্টেম ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন