EN ☀️
×

Follow Us

শিক্ষা

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন

ছবি: সংগৃহীত

অ অ

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, টেলিটকের নির্ধারিত নম্বরে এসএমএস পাঠিয়ে যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক ফল জানতে পারবেন।

ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।

এ ছাড়া অনলাইনে https://ipemis.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।

আরও পড়ুন