EN ☀️
×

Follow Us

খেলা

হকির নারী উইংয়ে নতুন দায়িত্বে মেহনাজ ফয়সাল

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম

হকির নারী উইংয়ে নতুন দায়িত্বে মেহনাজ ফয়সাল

মেহনাজ ফয়সাল।

অ অ

বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) নারী উইংয়ের উপকমিটিতে সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্থপতি ও ব্যবসায়ী মেহনাজ ফয়সাল।

নেতৃত্ব, পেশাগত অভিজ্ঞতা এবং সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মেহনাজ ফয়সাল দুই দশকের বেশি সময় ধরে স্থাপত্য, নকশা, ব্যবসা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছেন। তিনি খেয়াল অ্যান্ড বারাকাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি এসকে অ্যান্ড কো., যুক্তরাজ্যের জেড কর্প এক্সপোর্টস লিমিটেড এবং দুবাইয়ের জেড কর্প এক্সপোর্ট ইমপোর্ট এফসিজেডওতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ইউনিভার্সিটি অব নিউক্যাসল থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক এবং পারসন্স স্কুল অব ডিজাইন থেকে স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে যুক্তরাজ্যে টেকসই স্থাপত্য বিষয়ে মাস্টার্স করছেন।

স্থাপত্য, ব্যবসা ও টেকসই উন্নয়নে তার দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে নারী হকির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা করছে বাংলাদেশ হকি ফেডারেশন।

নতুন দায়িত্ব পেয়ে মেহনাজ ফয়সাল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হকির মাধ্যমে দেশের মেয়ে ও নারীদের জন্য আরও বেশি সুযোগ তৈরির উদ্যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশ হকি ফেডারেশন নারী উইংয়ের উপকমিটিতে মেহনাজ ফয়সালকে স্বাগত জানিয়েছে। নারী হকির উন্নয়নে তার সক্রিয় ভূমিকার প্রত্যাশাও জানিয়েছে ফেডারেশন।

আরও পড়ুন