EN ☀️
×

Follow Us

খেলা

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ ফাইটিং চ্যাম্পিয়নশিপ। জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (জেটএফসি) আয়োজন করতে যাচ্ছে তাদের প্রথম বৃহৎ ইভেন্ট জেটএফসি ১– দ্য টেকওভার।

আগামী ১৮ এপ্রিল বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এই ফাইটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ।

দেশের সেরা ফাইটারদের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রতিযোগীরাও এই ইভেন্টের ৫টি রোমাঞ্চকর টাইটেল লড়াইয়ে অংশ নেবেন। 

এই ইভেন্টকে থাকবে একক কার্ডে চারটি WMO মুয়ে থাই বিশ্ব শিরোপা লড়াই এবং একক WBC এশিয়া বেল্ট খেলার সুযোগ। 

এছাড়া জেটএফসি চ্যাম্পিয়নশিপ টাইটেলও লড়াইয়ে থাকবে। রাতটি তাই বাংলাদেশের ফাইটিং ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মূহূর্ত হিসেবে চিহ্নিত হবে।

ইভেন্টটি সরাসরি সম্প্রচারিত হবে টি স্পোর্টসে। এছাড়া বিদেশি দর্শকরা TrillerTV Pay-Per-View-এর মাধ্যমে উপভোগ করতে পারবেন। 

এশিয়া-ভিত্তিক কমব্যাট উদ্যোক্তা আরবিন্দ লালবানি বলেন, ‘জেটএফসি ১ শুধু শো নয়, এটি নতুন যুগের সূচনা। বিশ্বের সামনে বাংলাদেশের প্রতিভা তুলে ধরার দারুণ সুযোগ এই ইভেন্ট।’

এদিকে সংগঠকরা আশা করছেন, এই মাল্টি-টাইটেল ইভেন্ট বাংলাদেশের নাম আন্তর্জাতিক ফাইটিং-এ দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে এবং দর্শকদের জন্য থাকবে অ্যাকশন ও উত্তেজনাকর চ্যাম্পিয়নশিপ।

আরও পড়ুন