EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কারা মহাপরিদর্শক পদে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরের যোগদান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

কারা মহাপরিদর্শক পদে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরের যোগদান

ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। ছবি: সংগৃহীত

অ অ

কারা মহাপরিদর্শক পদে ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর সোমবার (১২ অক্টোবর) কারা অধিদপ্তরে যোগদান করেছেন।

এর আগে গত ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগ সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) নবাগত কারা মহাপরিদর্শক কারা অধিদপ্তরে এলে কর্নেল মেজবাহুল আলম সেলিম (কারা মহাপরিদর্শক ভারপ্রাপ্ত), অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে সরকার কারা মহাপরিদর্শক পদে নিয়োগ প্রদান করেন। ইতিপূর্বে তিনি সিলেট সেনানিবাসে ব্রিগেড কমান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় একমাস পর কারা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিল সরকার।

আরও পড়ুন