EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান পেলেন মরণোত্তর সম্মাননা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ এএম

সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান পেলেন মরণোত্তর সম্মাননা

অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। ছবি: সংগৃহীত

অ অ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানকে মরণোত্তর ‘গুণীজন শিক্ষক সম্মাননা’ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন প্রয়াত উপাচার্যের মেয়ে ও জাবির ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. তাসমিনা রহমান।

জাবি প্রশাসনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্মাননা প্রাপ্তিতে অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন জাবির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

এক বার্তায় উপাচার্য বলেন, মুস্তাহিদুর রহমান ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষক, প্রজ্ঞাবান শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দূরদর্শী ব্যক্তিত্ব। জ্ঞানচর্চা, শিক্ষা ও গবেষণার প্রসার এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর কর্ম ও আদর্শ প্রজন্মের পর প্রজন্ম শিক্ষক-শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে।

উপাচার্য আরও বলেন, মরণোত্তর এই সম্মাননা তাঁর অসামান্য অবদানের যথার্থ স্বীকৃতি। এটি শুধু তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং দেশের শিক্ষা ও জ্ঞানচর্চায় নিবেদিতপ্রাণ শিক্ষকদের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতারও প্রতিফলন।

বার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশা প্রকাশ করেন, মোস্তাহিদুর রহমানের কর্ম ও আদর্শ শিক্ষাঙ্গনকে আলোকিত করে চিরকাল পথ দেখাবে।

আরও পড়ুন