ডিএসসিসিতে দুই সপ্তাহে ই-রিকশার ২৭ হাজার আবেদন ফরম বিক্রি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ই-রিকশার জন্য গত দুই সপ্তাহে প্রায় ২৭ হাজার আবেদন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
জনসংযোগ বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গত ৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রায় ২৭ হাজার আবেদন ফরম বিক্রি করা হয়েছে।
অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ দপ্তর জানিয়েছেন তারা এখনও ফরম বিক্রি শুরু করেননি।
দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানান, ‘আমরা কতটি ফরম বিক্রয় করবো তার অনুমোদন স্থানীয় সরকার বিভাগের কাছে চেয়েছি। অনুমোদন পেলে বিক্রয় শুরু হবে।”
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ সাপেক্ষে একজন মালিক সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন।