আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ এএম
ছবি: সংগৃহীত
দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
দেশের আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘণীভূত হতে পারে।
পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকার বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি. বেগে প্রবাহিত হতে পারে।
ঢাকার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ।
গতকাল শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াস।