বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা পলাশ
শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুযোগ পেয়ে নতুন চমক নিয়ে আসছে নোয়াখালী।
আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাওয়া এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির নাম রাখা হয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ তিনেক আগে দলটি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-এর নাম ঘোষণা করেছে।
বেশ কিছুদিন ধরে অভিনেতা পলাশকে এই দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে তুমুল আলোচিত হয়েছেন। অবশেষে সেই গুঞ্জন সত্য হলো।
এই জনপ্রিয় অভিনেতাকে দলের সাথে যুক্ত করার ঘোষণা দিয়ে ‘নোয়াখালী এক্সপ্রেস’ তাদের ফেসবুক পোস্টে আঞ্চলিক ভাষার মজাদার ব্যবহার করেছে। তারা লিখেছে- ‘ওরে রোকেয়ারে তুই কোনাই? আইতো নোয়াখালী এক্সপ্রেসে করি বিপিএলে চলি আইছি!’
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার খবর জানিয়ে অভিনেতা পলাশ বলেন, ‘আমি যেমন সবসময় রক অ্যান্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেস টিমও এবার তেমনই রক অ্যান্ড রোল থাকবে।’
এদিকে খবরটি জানিয়ে সময়ের জনপ্রিয় অভিনেতা পলাশ বলেন, আমি যেমন সবসময় রক এন্ড রোল থাকি, নোয়াখালী এক্সপ্রেস টিমও এবার তেমনই রক এন্ড রোল থাকবে।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ফলে পলাশকে পাওয়া যাবে আসন্ন বিপিএলের গ্যালারিতে। তিনি বলেন, খেলার মাঠের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীতে এনে আমাদের আঞ্চলিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেব।
পলাশ বলেন, নোয়াখালীর সাথে আমার নাড়ির টান। সেখানকার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আমি জনপ্রিয়তা পেয়েছি। সেই নোয়াখালী যদি আমার মাধ্যমে কিছুটা বিশ্বের দরবারে তুলে ধরা যায় এর চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। বিদেশি খেলোয়ারদেরকে নিয়ে যখন নোয়াখালীর কালচারের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হবে আমার জীবনের অন্যতম প্রাউড মোমেন্ট।
বিপিএলের এই আসরে খেলোয়াড় টানার ক্ষেত্রেও বেশ চমক দেখিয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। দেশি তারকাদের মধ্যে দলে আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহান-এর মতো তারকারা।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অভিজ্ঞ আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস।
নোয়াখালী এক্সপ্রেস দল: সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান। বিদেশি: মোহাম্মদ নবী, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হায়দার আলী।