EN ☀️
×

Follow Us

বিনোদন

শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’, নায়িকা কে?

আগামী বছরের (২০২৭) জানুয়ারির প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম

শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’, নায়িকা কে?

চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর অফিশিয়াল পোস্টার। ছবি: সংগৃহীত

অ অ

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে আবারও নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ। তাঁদের নতুন এই সিনেমার নাম ‘মহব্বত’।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানানো হয়েছে, এটি ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে। শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘কখনও কখনও ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই... পরিচয় করিয়ে দিচ্ছি মহব্বত’।

সিনেমার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা চলছে শাকিবের বিপরীতে নায়িকা কে থাকছেন তা নিয়ে। বিশ্বস্ত সূত্রমতে, এবার শাকিবের নায়িকা হিসেবে পাকিস্তানের কোনো জনপ্রিয় অভিনেত্রীকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। আলোচনায় রয়েছেন পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর–ই–ফিশান। তাঁদের মধ্যে একাধিক শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও চলছে। পাশাপাশি ভারতের দুজন জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে।

পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম চূড়ান্ত করে ঘোষণা করা হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের (২০২৭) জানুয়ারির প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।

এর আগে এই ত্রয়ীর ‘প্রিয়তমা’ সিনেমায় কলকাতার ইধিকা পাল এবং ‘রাজকুমার’ সিনেমায় মার্কিন মডেল কোর্টনি কফি অভিনয় করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার শাকিবের বিপরীতে পাকিস্তানের নায়িকাকে দেখার জন্য দর্শক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

আরও পড়ুন