EN ☀️
×

Follow Us

বিনোদন

সাত দিনে সালমান শাহ’র ৭ সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম

সাত দিনে সালমান শাহ’র ৭ সিনেমা

দীপ্ত টিভিতে ‘স্পেশাল ম্যাটিনি শো’তে সাত দিন প্রচার হবে সালমান শাহ অভিনীত সাতটি সিনেমা।

অ অ

টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে টানা সাত দিন প্রচার হবে সালমান শাহ অভিনীত সাতটি সিনেমা।

৫ সেপ্টেম্বর (শনিবার) থেকে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রয়াত এই নায়কের সিনেমাগুলো প্রচার হবে।

দীপ্ত টিভি সপ্তাহব্যাপী এই আয়োজনের নাম দিয়েছে ‘স্পেশাল ম্যাটিনি শো’।

কোন দিন কোন সিনেমা

৫ সেপ্টেম্বর প্রচার হবে শাহ আলম কিরণ পরিচালিত ‘বিচার হবে’। এতে সালমান শাহর সঙ্গে আরও অভিনয় করেছেন শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

৬ সেপ্টেম্বর প্রচার হবে এম এ খালেদ পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। এতে সালমান শাহ ছাড়াও অভিনয় করেছেন শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর ও আবুল হায়াত।

৭ সেপ্টেম্বর প্রচার হবে শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। এতে সালমানের সঙ্গে আরও আছেন শাবনূর, কাঞ্চি, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি।

৮ সেপ্টেম্বর প্রচার হবে মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’। এতে সালমান শাহ ছাড়াও আছেন বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ, তমালিকা কর্মকার ও নাসির খান।

৯ সেপ্টেম্বর প্রচার হবে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’। এতে সালমান শাহর সঙ্গে দেখা যাবে শাবনূর, ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফাকে।

১০ সেপ্টেম্বর প্রচার হবে রেজা হাসমত পরিচালিত ‘প্রেম পিয়াসী’। এতে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজীব ও মিশা সওদাগর।

১১ সেপ্টেম্বর প্রচার হবে বাদল খন্দকার পরিচালিত ‘স্বপ্নের পৃথিবী’। এই সিনেমায় সালমান শাহ ছাড়াও আছেন শাবনূর, রাজীব, ববিতা ও রাইসুল ইসলাম আসাদ।

আরও পড়ুন