রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জিতলেন মুন্সিগঞ্জের রাজন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে এক লাখ টাকা উপহার জিতেছেন মুন্সিগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। রিমার্কের পণ্য কিনে ক্যাম্পেইনে অংশ নিয়ে তিনি এ পুরস্কার জেতেন।
রোববার (২৩ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জ শহরের সিপাহীপাড়ার মজিবর রহমান সুপার মার্কেটের ব্ল্যাক ওয়ান শপে আয়োজিত অনুষ্ঠানে রাজনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন অভিনেত্রী ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
অনুষ্ঠানে রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান, রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন। দীঘিকে দেখতে স্থানীয় দর্শনার্থীরাও সেখানে ভিড় করেন।
চেক তুলে দিয়ে প্রার্থনা ফারদিন দীঘি বলেন, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের উৎসাহিত করছে। তিনি নিজেও রিমার্কের পণ্য ব্যবহার করেন বলে জানান।
রাজন বলেন, মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার পেয়ে তিনি আনন্দিত। তার মতে, এ ধরনের উদ্যোগ বিক্রেতাদের উৎসাহিত করার পাশাপাশি পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ায়।
রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, বিক্রেতাদের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে এবং বিক্রয় কার্যক্রমে গতি আনতে এ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
রিজিওনাল সেলস ডিরেক্টর মোতাহার হোসেন বলেন, বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে এবং তাদের উৎসাহ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রিমার্ক সূত্রে জানা গেছে, বিক্রেতাদের জন্য চালু করা ‘আপনজন-০১ ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন। এতে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার, তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ ও টেলিভিশনসহ বিভিন্ন উপহার রয়েছে।
রিমার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পেইনটি ডিজিটাল ও কম্পিউটারাইজড ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এতে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হচ্ছে।
গত ৩ জুন শুরু হওয়া ক্যাম্পেইনের প্রথম ধাপ ৩১ আগস্ট পর্যন্ত চলার কথা ছিল।
