EN ☀️
×

Follow Us

অর্থনীতি

রাজধানীতে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আরবীয় ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব অ্যারাবিয়া’

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় দ্য ওয়েস্টিন ঢাকায় ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘টেস্ট অব অ্যারাবিয়া’; মধ্যপ্রাচ্যের সুস্বাদু খাবারের পাশাপাশি মিলবে বিশেষ ডাইনিং অফার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম

রাজধানীতে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আরবীয় ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব অ্যারাবিয়া’

দ্য ওয়েস্টিন ঢাকায় ‘টেস্ট অব অ্যারাবিয়া’ ফুড ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা প্রাইম পার্টনার ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় শুরু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের খাঁটি রন্ধনশৈলীর বিশেষ ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব অ্যারাবিয়া’। আগামী ৩০ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকার স্বনামধন্য রেস্তোরাঁ ‘সিজনাল টেস্ট’-এ এই উৎসব চলবে।

আজ বুধবার (২৯ জুলাই) দ্য ওয়েস্টিন ঢাকার লেভেল ২৩-এ অবস্থিত প্রেগো রেস্তোরাঁয় এক বিশেষ প্রেস মিট ও মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কূটনৈতিক অঙ্গনের প্রতিনিধি, কর্পোরেট ব্যক্তিত্ব, এভিয়েশন খাতের অংশীদার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশর আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মালি আল-জাবি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, এয়ার অ্যারাবিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. মবিন রশিদ, দ্য ওয়েস্টিন ও শেরাটন ঢাকার জেনারেল ম্যানেজার গ্যারি ফারস্টাড এবং সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মামুনুর রহমান শুমন।

উৎসবে খাঁটি আরবীয় স্বাদের অনন্য আবহ তুলে ধরতে মিসরের খ্যাতিমান শেফ মাহমুদ আবদেল ফাত্তাহ যুক্ত হয়েছেন দ্য ওয়েস্টিন ঢাকার এক্সিকিউটিভ শেফ শপন রোজারিও ও তাঁদের দলের সঙ্গে। উৎসবে পরিবেশন করা হবে সিগনেচার ক্যামেল কাবসা, ক্যামেল তাজিন, সুলতান’স ক্যামেল মজবুস, ল্যাম্ব কুজি, চিকেন মান্দি, মিক্সড গ্রিলস, ডোনার কাবাব, শাওয়ারমা, ঐতিহ্যবাহী মেজে ও আরবীয় ডেজার্ট।

‘টেস্ট অব অ্যারাবিয়া’ বুফে ডিনার প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে। প্রতি অতিথির জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৯,৪৫০ টাকা (নেট)। উৎসবের প্রাইম পার্টনার ব্র্যাক ব্যাংকের নির্বাচিত কার্ডে থাকছে ‘বাই ১ গেট ৩’, ‘বাই ১ গেট ২’ ও ‘বাই ১ গেট ১’ অফার। এছাড়া আরও ২২টি ব্যাংকের কার্ডধারীরা বিশেষ ডাইনিং সুবিধা পাবেন। উৎসবের র‍্যাফেল ড্র-তে এয়ার অ্যারাবিয়ার সৌজন্যে বিজয়ী পাবেন ঢাকা-শারজাহ-ঢাকা রিটার্ন এয়ার টিকিট।

আসনসংখ্যা সীমিত হওয়ায় আগাম টেবিল সংরক্ষণের জন্য অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন- +৮৮০ ১৭৩০ ৩৭৪৮৭১ অথবা +৮৮০ ১৭৯৯ ৯৮৭৫৫৫।

আরও পড়ুন