EN ☀️
×

Follow Us

শিক্ষা

‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকায় প্রকাশিত

বিশ্বসেরা গবেষকদের তালিকায় চবির ৭ শিক্ষক

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম

বিশ্বসেরা গবেষকদের তালিকায় চবির ৭ শিক্ষক

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বসেরা গবেষক ও বিজ্ঞানীদের আন্তর্জাতিক তালিকায় গৌরবজনক স্থান করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ জন কৃতি শিক্ষক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বিশ্বখ্যাত বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর যৌথ গবেষণায় প্রকাশিত ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকায় চবির এই গবেষকদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

বিজ্ঞানীদের আজীবন এবং সাম্প্রতিক বছরের গবেষণাকর্মের আন্তর্জাতিক প্রভাব বিশ্লেষণ করে প্রতি বছর এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক তালিকাটি প্রকাশ করা হয়।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বিজ্ঞানীদের প্রকাশিত মোট গবেষণাপত্র, বিশ্বজুড়ে সেগুলোর সাইটেশন বা উদ্ধৃতি সংখ্যা, এইচ-ইনডেক্স, এইচএম-ইনডেক্স এবং একক বা প্রধান লেখক হিসেবে বৈজ্ঞানিক অবদান মূল্যায়ন করে এই স্কলার তালিকা তৈরি করা হয়েছে।

তালিকায় স্থান পাওয়া চবির গবেষকরা হলেন, অধ্যাপক ড. এ এন এম আলমগীর (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. এস এম আবে কাউছার (রসায়ন বিভাগ), ইমরানুল কবির (প্রভাষক, রসায়ন বিভাগ), অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ), অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), অধ্যাপক ড. এস. এম. শরিফুজ্জামান (ইনস্টিটিউট অব মেরিন সাইন্সেস)।

আন্তর্জাতিক পরিমণ্ডলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই অসামান্য স্বীকৃতি দেশের উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে এক নতুন মাইলফলক। এই অনন্য অর্জন চবির প্রাতিষ্ঠানিক সুনাম বৃদ্ধির পাশাপাশি তরুণ গবেষকদের আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।

আরও পড়ুন