EN ☀️
×

Follow Us

অর্থনীতি

বাজেটে সস্তা হচ্ছে চিনি!

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৫৮ পিএম

বাজেটে সস্তা হচ্ছে চিনি!
অ অ

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য চিনির ওপর উৎসে কর কমানোর প্রস্তাব আসতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিনির ওপর বিদ্যমান উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। এই প্রস্তাবটি অনুমোদিত ও বাস্তবায়িত হলে দেশের বাজারে চিনির দাম কমতে পারে।

বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনি ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। চলতি বছরের শুরুতে চিনির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। তবে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং জ্বালানি সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম দফায় দফায় ওঠানামা করায় দেশের বাজারেও এর প্রভাব পড়ে। যদিও পরিস্থিতি বিবেচনায় চিনি আমদানিসহ বিভিন্ন পর্যায়ে করছাড় দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বাজার বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বাজেটে উৎসে কর হ্রাসের এই প্রস্তাব বাস্তবায়িত হলে চিনির বাজারে আবারও স্বস্তি ফিরতে পারে।

আরও পড়ুন