EN ☀️
×

Follow Us

শিক্ষা

স্কুলে ভর্তিতে লটারি সিস্টেম বন্ধের দাবি সারজিস আলমের

‘মেধা এবং প্রতিযোগিতার কদর না থাকলে অঙ্কুরে শিশুরা পড়াশুনা বিমুখ হয়ে উঠবে।’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ এএম

স্কুলে ভর্তিতে লটারি সিস্টেম বন্ধের দাবি সারজিস আলমের

ছবি: সংগৃহীত

অ অ

স্কুলে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে তিনি এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘লটারির মতো উদ্ভট সিস্টেমে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত। মেধা এবং প্রতিযোগিতার কদর না থাকলে অঙ্কুরে শিশুরা পড়াশুনা বিমুখ হয়ে উঠবে।’

তিনি আরও লেখেন, ‘দিনশেষে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং কারিকুলাম থেকে শুরু করে চাকরিতে নিয়োগ পর্যন্ত মেধাভিত্তিক প্রতিযোগিতাই বাস্তবতা। তাহলে শিক্ষাজীবনের শুরুতে এই বাস্তবতা বিমুখ প্রক্রিয়া অনুসরণ করা হয় কেন?’

আরও পড়ুন