EN ☀️
×

Follow Us

ধর্ম

বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ইসলামের কঠোরতা

মো. আলী এরশাদ হোসেন আজাদ

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৩ এএম

বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে ইসলামের কঠোরতা
অ অ

পবিত্র দাম্পত্যজীবন-যাপন ফরজ এবং মনুষ্যত্বের পরিচায়ক। কিয়ামতের আলামত- অবাধ্যযৌবনে পরিতৃপ্তির অবৈধপন্থা মহান আল্লাহর গজব-কে অবারিত করে। ‘মিঞা-বিবি রাজি’র ফর্মূলায় বিবাহবহির্ভূত যৌনাচার: ধর্ষণ-ব্যভিচার, সমকামিতা/বলাৎকার, হস্তমৈথুন, পরকিয়া ইত্যাদি মহাপাপ। পবিত্র কোরআনের ঘোষণা তোমাদের চোখের চুরি ও তোমাদের গোপন মতলবগুলো ভালোভাবেই জানেন।’ (সুরা মুমিন, আয়াত: ১৯)

আপোষে/স্বেচ্ছায়, পরিস্থিতি অথবা কৌশলে- জৈবিকচাহিদা নিবৃত্তির তৃপ্ত-অতৃপ্ত পথ-পদ্ধতি-ই বিবাহবহির্ভূত যৌনাচার। ইসলামে এগুলো হারাম। কোরআনে এসেছে ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দপথ। (সুরা বানি ইসরাইল, আয়াত: ৩২)

ইমাম কুরতুবি বলেন, ‘ব্যভিচার করো না-এর চেয়ে ব্যভিচারের কাছেও যেয়ো না’ অধিকতর কঠোর বাক্য। অর্থাৎ ব্যভিচারের পর্যায়ভুক্ত সবকিছুই হারাম।

ইসলামে ব্যভিচারীরের শাসিস্ত হলো- ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ; তাদের প্রত্যেককে এক শ করে বেত্রাঘাত করো। আল্লাহ বিধান কার্যকরকরণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। (সুরা নুর, আয়াত: ০২)

সমকামীতা/বলাৎকার ও রূপান্তরিত লৈঙ্গিক কামাচার ইসলামে নিষদ্ধি এবং মৃতুদণ্ডসহ বিভিন্নভাবে শাস্তিযোগ্য। সমকামীতা/বলাৎকার প্রাসঙ্গিক কয়েকটি আয়াত পবিত্র কোরআনে রয়েছে। লুতের সম্প্রদায়ের পুরম্নষরা পারস্পারিক যৌনকর্মে লিপ্ত হওয়ার কারণে, মহান আল্লাহর গজবে ধ্বংস হয়, আমি লুতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো, যা তোমাদের আগে সারাবিশ্বের কেউ করেনি? তোমরা তো যৌনতাবশত পুরুষদের কাছে গমন করো নারীদের ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছো। তাঁর সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিলো না যে বের করে দাও এদের শহর থেকে। এরা খুব সাধু থাকতে চায়। ...আমি তাদের ওপর পাথর বৃষ্টি বর্ষণ করলাম...।' (সুরা আরাফ, আয়াত: ৮০- ৮৪)

পবিত্র হাদিসেও রয়েছে, সমকামী, রূপান্তরকামী, উভকামীতাকে অপরাধ সাব্যস্ত করে মৃতু্দণ্ড এবং নির্বাসনদণ্ডের বিধান। প্রিয় নবী (সা.) বলেন, তোমরা কাউকে লুত সম্প্রদায়ের কাজে (সমকামিতায়) জড়িত দেখলে; যে করে এবং যার সঙ্গে করে উভয়কে-ই হত্যা করো। (তিরমিজি)

মহানবী (সা.) আরওে বলেন, কেউ যদি পায়ুমৈথুনে (লাওয়াতাত/লিওয়াত/সডোমি) লিপ্ত হয়, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। (আবু দাউদ)

গোপনপাপ হস্তমৈথুন। স্ত্রী ছাড়া অন্য কোনোভাবে যৌনক্ষুধা নিবারণ ইসলাম সমর্থন করে না। কোরআনে এসেছে যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে, শুধুমাত্র নিজেদের স্ত্রীদের ছাড়া... যারা এর বাইরে চায়, তারা সীমালঙ্ঘনকারী।' (সুরা মুমিনুন, আয়াত: ৫-৭)

জঘন্যতম অশ্লীলতা পরকীয়ার প্রসঙ্গে আল কোরআনের দর্শন অপবিত্র নারীরা অপবিত্র পুরুষদের উপযুক্ত এবং অপবিত্র পুরুষরা অপবিত্র নারীদের উপযুক্ত। পবিত্র নারীরা পবিত্র পুরুষদের উপযুক্ত এবং পবিত্র পুরুষগণ পবিত্র নারীদের উপযুক্ত। (সুরা নুর, আয়াত: ২৬)

যুক্তির চাতুর্যে দায়েমী ফরজ' (সার্বক্ষণিক বাধ্যতামূলক) পর্দার বিষয়ে উদাসীনতা মহাপাপ। প্রিয় নবী (সা.) বলেন, একজন স্ত্রীলোকের সঙ্গে একজন পুরুষ একাকী থাকলে তাদের মধ্যে তৃতীয়জন হয় শয়তান।' (তিরমিজি) পরিণতি পাপ ও পতন।

 

‘মুখান্নাস’ শব্দটি লিঙ্গ-বৈচিত্র্যপূর্ণ বা পুরুষ থেকে মহিলায় রূপান্তরিতদের বোঝায়। বর্ণিত আছে, মেহেদি রাঙানো মুখান্নাসকে নবীর কাছে আনা হলে, জিজ্ঞেস করলেন এর কী হয়েছে? বলা হলো হে আল্লাহর রাসুল! সে চলন-বলনে নারীদের মতো। তিনি তাকে ‘আন-নাকি’ নামক স্থানে নির্বাসনদণ্ড দিলেন।

বলা হলো, আল্লাহর রাসুল! তাকে হত্যা করা উচিত নয় কি? তিনি বললেন, যারা নামাজ পড়ে তাদের হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। (আবু দাউদ, হাদিস: ৪৯২৮)

বাইহাকি শরিফে আছে খালিদ বিন ওয়ালিদ (রা.) একদা আবু বকর (রা.)-এর প্রতি চিঠি পাঠালেন, তিনি আরবের কোনো এক মহল্লায় এমন এক ব্যক্তিকে পেয়েছেন যাকে দিয়ে যৌনচাহিদা নিবারণ করা হয় যেমনিভাবে মহিলা দিয়ে নিবারণ করা হয়। তখন আবু বকর (রা.) সাহাবিদের পরামর্শ চাইলেন। আলী (রা.) সেখানে উপস্থিত। তিনি বলেন, ...আমার মত হচ্ছে, তাকে পুড়িয়ে মারা হবে। উপস্থিত সবাই মতটি সমর্থন করেন। তখন আবু বকর (রা.) তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন।

বস্তুত: ইসলামে প্রত্যক্ষ-পরোক্ষ সবধরণের বিবাহ বহির্ভূত যৌনাচার সম্পূর্ণ নিষদ্ধি। পবিত্র কোরআনের সতর্কবার্তা তোমরা যা প্রকাশ করো ও গোপন করো আল্লাহ সে বিষয়ে সম্মক অবহিত। (সুরা নুর, আয়াত: ২৯)

লেখক: সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর।

আরও পড়ুন